Views Bangladesh Logo

জাবির সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে পিটুনি, হাসপাতালে মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। পরে তিনি হাসপাতালে মারা যান বলে জানা গেছে।

শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন ৷

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় তাকে পিটুনি দেওয়া হয়। এর পর তাকে প্রক্টর অফিসের নিরাপত্তা শাখায় নিয়ে যায় শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৮টায় তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে শামীমকে ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনার জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় শামীম হামলার ঘটনায় নিজের অংশগ্রহণ ও ঘটনাস্থলে হামলাকারীদের সাথে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক মেহেদী ইকবালের উপস্থিত থাকার কথা স্বীকার করে।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের মারধরে অসুস্থ হওয়ায় প্রাথমিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ