Views Bangladesh Logo

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের একটি সূত্র গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ধারায় সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ আনা হয়েছে।

২০২৩ সালের আগস্টে দুদক এই পরিবারের আর্থিক লেনদেনের তথ্য জানতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠায়।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) অর্থ কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোর পর, ২০২২ সালে এস কে সুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

একই বছরের ২৯ মার্চ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ