Views Bangladesh Logo

সুখরঞ্জন বালীকে ‘গুমে’র অভিযোগে সাবেক এএসপি গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে ‘গুমের’ অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, পরে সীমান্ত এলাকায় তাকে পাওয়া গেছে। তবে সুখরঞ্জনের পরিবার এবং কয়েকটি মানবাধিকার সংগঠনের অভিযোগ ছিল, ট্রাইব্যুনাল এলাকা থেকেই তাকে তুলে নেওয়া হয়েছিল।

পরে ২০২৫ সালের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কাছে অভিযোগ দেন সুখরঞ্জন বালী। অভিযোগে তিনি দাবি করেন, যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানো এবং পরে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে তিনি গুম ও নির্যাতনের শিকার হন।

ওই অভিযোগের ভিত্তিতে তদন্তের অংশ হিসেবে সাবেক এএসপি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ