Views Bangladesh Logo

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একে অপরকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশ সময় সোমবার (৩১ মার্চ) রাত ৯টায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানানোর সময় তিনি এ কথা জানান।

খালেদা জিয়া বলেন, সবার ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবেও না। দেশবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠিত করতেই হবে।

তিনি আরও বলেন, ‘আমি ভবিষ্যৎ পথচলায় দেশবাসীর দোয়া এবং আল্লাহর সাহায্য কামনা করি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাগত বক্তব্য এবং দলের প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কে এম ফজলুল হক মিলন, জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ