Views Bangladesh Logo

সান্ধ্য সারসংক্ষেপ

 VB  Desk

ভিবি ডেস্ক

কনজরে রাত ১০টা পর্যন্ত প্রধান সংবাদ (৮ সেপ্টেম্বর)


ঢুকছে রোহিঙ্গা, সরকার বলছে ১ জনকেও রাখার সক্ষমতা নেই
টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ির সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গা। মিয়ানমারের মংডুতে বিদ্রোহী ও জান্তা বাহিনির লড়াই তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে সীমান্তের এপারে জড়ো হয়েছে অর্ধ লক্ষাধিক। বাংলাদেশ সীমান্তে মোটা অঙ্কের বিনিময়ে দালাল চক্রের মাধ্যমে গত কয়েকদিনে ১৫ হাজারের বেশী অনুপ্রবেশ ঘটলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আর ১জন রোহিঙ্গাকেও রাখার স্ক্ষমতা নেই।

ছাত্রাবাসে ‘গণরুম’ বাতিলসহ ৪ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঢাবির
আবাসিক হলগুলোতে গণরুমের ব্যবস্থা বাতিলসহ চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যাল প্রশাসন।
সোমবার (৯ সেপ্টেম্বর) অধ্যাপক আবদুল মতিন চৌধুরীর সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনাাট ঘটে। এতে নিউ মার্কেট এলাকায় যানজটের সৃষ্টি হয়। নিউ মার্কেট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি বাংলাদেশের মত করার চেষ্টা চলছে: মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চলমান বিক্ষোভ উত্তাল পরিস্থিতিকে বাংলাদেশের সরকার পতনের আন্দোলনের সঙ্গে তুলনা করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের সচিবালয় 'নবান্ন'তে আয়োজিত একটি প্রশাসনিক নিরীক্ষা বৈঠকে সোমবার মমতা এ বিষয়ে কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে ভারত: প্রণয় ভার্মা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বহুপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবেন তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একমাত্র সচল ইউনিটও বন্ধ হয়ে গেছে।

বিদ্যুৎকেন্দ্রটি যে অচিরেই উৎপাদনে যেতে পারবে, সেই সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

তিনি বলেন, “একটি টারবাইন চালাতে দুইটা ইলেকট্রো হাইড্রলিক ওয়েল পাম্প লাগে। ২০২২ সালে একটি ইলেকট্রো হাইড্রলিক ওয়েল পাম্প নষ্ট হয়ে যায়।"

সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা উদ্ধার
মাদারীপুরে বিএনপি নেতার দখল থেকে স্থানীয় প্রশাসন দুই বাংলার জনপ্রিয় প্রখ্যাত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা উদ্ধার করেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ডাসার উপজেলা প্রশাসন বাড়িটি উদ্ধার করে নিয়ন্ত্রণে নেয়।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পেশাদারদের ৮-দফা দাবি উপস্থাপন
স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক অধ্যাপক ডাঃ রোবেদ আমিনসহ বিগত সরকারের আমলে পদোন্নতি প্রাপ্ত একাধিক উচ্চপদস্থ স্বাস্থ্য কর্মকর্তাকে অপসারণসহ ৮ দফা দাবি দিয়েছেন স্বাস্থ্যসেবা পেশাজীবীরা।

মঙ্গলবার মহাখালীর স্বাস্থ্য ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বৈষম্যের শিকার চিকিৎসক, মেডিক্যাল টেকনোলজিস্ট ও নার্সদের’ ব্যানারে তারা এ দাবি জানান।

ইউনূসকে সমর্থন জানালেন মার্কিন সিনেটের মেজরিটি হুইপ
মার্কিন সিনেটের মেজরিটি হুইপ ডিক ডারবিন নোবেল শান্তি বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছেন।

আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হুইপ সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন সিনেটে ফ্লোর নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কয়েক দশক ধরে হয়রানির শিকার হওয়া ড. ইউনূসের প্রতি সমর্থন জানান।

মণিপুরে কারফিউ জারি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতা কমিয়ে আনতে রাজ্যের দুটি জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। বেশ কয়েকটি জেলায় নতুন করে শুরু হওয়া এই সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন গত কয়েক দিনে।

পূর্ব ইমফল ও পশ্চিম ইমফল উভয় জেলার প্রশাসন আজ মঙ্গলবার এই কারফিউ জারি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভিয়েতনাম, থাইল্যান্ড থেকেও রোমানিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবে বাংলাদেশি শিক্ষার্থীরা

বাংলাদেশি শিক্ষার্থীরা যারা রোমানিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গ্রহণযোগ্যতা পেয়েছে, তারা এখন নয়া দিল্লিস্থ রোমানিয়ান দূতাবাস ছাড়াও, ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংককের রোমানিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আজ ১০ সেপ্টেম্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ এবং সিআইএসের একটি শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকা‌রের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসছেন ডোনাল্ড লু
অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটনৈতিক সূত্রে জানা যায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসবেন ডোনাল্ড লু।

ঢাকায় অবস্থানকালে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি।

ভারতকে এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে: উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ভারত এতদিন একটি দল, একটি সরকারের সাথে কথা বলেছে-সেটি হলো আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে এদেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ