Views Bangladesh Logo

কামারের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে: হাসনাত আব্দুল্লাহ

 VB  Desk

ভিবি ডেস্ক

তুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রবীণ রাজনীতিদের অভিজ্ঞতা আর নবীনরা মিলে এক বাংলাদেশ গড়ে তুলব। কোনো পরিবারতন্ত্র চলবে না। কামারের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে সে চেষ্টাই থাকবে আমাদের দলের।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন এই দল। সে অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।

এ সময় তিনি বলেন, সংসদে কে যাবে তা নির্ধারণ করবে জনগণ। ভারত করতে পারবে না। আমরা যখন রক্ত দেয়া শিখে গেছি, আমাদের আর রক্ত দেয়া থামানো যাবে না।

হাসনাত বলেন, ‘শাপলা চত্বরে জেনোসাইড চালিয়েছিল হাসিনা, দিনের ভোটে রাতে চালু, ডামি ভোট চালু করেছি হাসিনা। দেড়যুগের আওয়ামী জাহেলিয়াতের শেষ করে গণতান্ত্রিক উপায়ে সংসদে যাওয়ার জন্য মানিক মিয়ায় উপস্থিত হয়েছি ‘

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ