ঢাকায় ইইউ কমিশনার হাদজা লাহবিব
বাংলাদেশ সফরে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব। তিন দিনের সরকারি সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সোমবার বিকেলে রাজধানীর একটি পার্কে আয়োজিত “বাংলাদেশ, ৩৬ জুলাই ২০২৪” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন ইইউ কমিশনার হাদজা লাহবিব। কর্মকর্তারা জানিয়েছেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করবেন।
হাদজা লাহবিব ইউরোপীয় সংকট ব্যবস্থাপনা ও নাগরিক প্রস্তুতির জন্য আরও কার্যকর ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কাজ করছেন, যা ইউরোপীয় ইউনিয়নের ভেতরে এবং বৈশ্বিক পর্যায়ে কার্যকর হবে।
সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে কাজ করছেন ইউরোপীয় ইউনিয়নের এই কমিশনার, যার লক্ষ্য হলো একটি ন্যায্য সমাজ ও সামাজিক মডেল গড়ে তোলা। এই লক্ষ্যে তিনি আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীর অধিকার রোডম্যাপ প্রণয়নের দায়িত্বে রয়েছেন, যা ভবিষ্যতের জন্য মূল লিঙ্গ সমতা নীতিমালা নির্ধারণ করবে।
এর মাধ্যমে ভবিষ্যতে একটি নতুন লিঙ্গ সমতা কৌশল তৈরির কাজও এগিয়ে যাবে।
এছাড়া হাদজা লাহবিব সংকট ব্যবস্থাপনা ও প্রস্তুতি সংক্রান্ত বিষয়েও কাজ করছেন। তিনি ইউরোপের অভ্যন্তরীণ ও বৈশ্বিক পর্যায়ে সংকট মোকাবিলায় আরও কার্যকর ও সক্রিয় দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে