Views Bangladesh Logo

রোহিঙ্গাদের হেপাটাইটিস সি মোকাবিলায় ইইউ‘র ১ মিলিয়ন ইউরো সহায়তা

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারের শরণার্থী শিবিরে হেপাটাইটিস সি সংক্রমণ নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১ মিলিয়ন ইউরো (প্রায় ১২৫ কোটি টাকা) মানবিক সহায়তা প্রদান করেছে।

ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জানিয়েছে, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদানকারী অন্যান্য অংশীজনদের পরিকল্পনা অনুযায়ী সহায়তা করবে।

এ পরিকল্পনায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার জন মানুষের স্ক্রীনিং এবং ১ লাখ ৩৫ হাজার রোগীর চিকিৎসা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া সংক্রমণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং আক্রান্ত জনগণের সাথে ঝুঁকি যোগাযোগ ও সম্প্রদায়ের সম্পৃক্ততাসহ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালিত হবে।ৎ

এ নতুন তহবিল এই বছর বাংলাদেশের মোট প্রাপ্ত ৫৪ মিলিয়ন ইউরোর বেশি।

এই সহায়তার মাধ্যমে কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা এবং দেশের অন্যান্য জরুরি পরিস্থিতি- ঘূর্ণিঝড় রেমাল এবং প্রবল বর্ষা-বন্যায় ক্ষতিগ্রস্ত হোস্ট কমিউনিটিগুলোর সহায়তাও প্রদান করা হয়।

কক্সবাজারের শরণার্থী শিবিরগুলিতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে এবং বর্তমানে এই শিবিরগুলিতে হেপাটাইটিস সি সংক্রমণের হার অত্যন্ত বেশি।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ