Views Bangladesh Logo

নির্বাচনে বড় সব দল অংশ না নেওয়ায় ‘ইইউ’য়ের হতাশা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় সব দল অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলস থেকে মঙ্গলবার রাতে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানায় ২৭টি দেশের এই জোট।

একইসঙ্গে স্বচ্ছতা x জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনি অনিয়মের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ। এছাড়া নির্বাচনকালীন সংঘটিত সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বিবৃতিতে বলা হয়, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিরোধী রাজনীতিকদের কারাগারে থাকা অত্যন্ত উদ্বেগজনক। বলেও জানিয়েছে

ইইউ বিবৃতিতে আরও উল্লেখ করেছে, ভবিষ্যতে বাংলাদেশের ‘জিএসপি প্লাস’ সুবিধা অর্জনের লক্ষ্যে রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য এবং উন্নয়নকে ভিত্তি করে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে কর্মকাণ্ড চলমান রাখবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ