Views Bangladesh Logo

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে চায় ইইউ

 VB  Desk

ভিবি ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য বুধবার (২২ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে সিইসির কাছে বৈঠকের সময় চেয়েছেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

ই-মেইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোপূর্বে মতবিনিময় করায় ইসিকে ধন্যবাদও জানান রাষ্ট্রদূত হোয়াইটলি।

মেইল বার্তায় হোয়াইটলি আরও বলেন, “নির্বাচন কমিশনের বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি সভায় অংশ নিতে সুযোগ চাই।”

এ ব্যাপারে ইসি কর্মকর্তারা জানিয়েছে, ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে ‘যৌথসভার’ বিষয়টি কমিশনে উপস্থাপন করা হবে। তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশনারদের বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সূচি রয়েছে। কমিশনে আলোচনার পর বৈঠকের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়ে দেওয়া হবে।

তপশিল ঘোষণা অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১-৪ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ