Views Bangladesh Logo

আজ ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আজ মঙ্গলবার ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পর্যবেক্ষকরা ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ–২০২৬ এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, ঢাকায় প্রশিক্ষণ শেষে স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা ভোটগ্রহণের দিন, ভোট গণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত। আজ সারা দেশে তাদের মোতায়েন করা হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করবেন প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ