Views Bangladesh Logo

আইসিটি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী এস্তোনিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের আইসিটি খাতে, বিশেষ করে ই-গভর্নেন্স এবং সাইবার নিরাপত্তায় একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এস্তোনিয়া।

বাংলাদেশে এস্তোনিয়ার নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত মার্জে লুপ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎকালে এমন আগ্রহ ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উভয়পক্ষ তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা লুপকে বাংলাদেশে এস্তোনিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানান। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত দৃষ্টিভঙ্গি চলমান সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ