ড. ইউনূসকে ইরান সফরের আমন্ত্রণ জানালেন দেশটির রাষ্ট্রদূত
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইরান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি। আজ মঙ্গলবার ঢাকার টেলিকম ভবনে মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জাহানাবাদি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে নেওয়ায় ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।
অন্যদিকে ড. ইউনূস ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় দেশটির জনগণের প্রতি সংহতি জানান তিনি।
মধ্যপ্রাচ্য প্রসঙ্গে ড. ইউনূস বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ সংলাপ ও কূটনীতি।
তিনি বলেন, আঞ্চলিক শান্তি শুধু কাম্যই নয়; মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বের সমৃদ্ধি ও উন্নয়নের জন্যও তা অপরিহার্য।
মতামত দিন