৩ মাসের জন্য সুন্দরবনে বনজীবী ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
আগামীকাল ১ জুন থেকে তিন মাস সুন্দরবনে সব ধরনের বনজীবী এবং পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জলজ এবং বন্য প্রাণীদের বিচরণ ও প্রজনন সুরক্ষায় প্রতি বছরের মতো এবারও এ উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক ইকবাল হুসাইন চৌধুরী বলেন, 'বনের জীববৈচিত্র রক্ষায় আগামীকাল ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময়ে কোনো পর্যটক বা বনজীবী প্রবেশ করতে পারবেন না। কেউ অনুপ্রবেশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
বন বিভাগ জানিয়েছে, ২০১৯ সাল থেকে প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবন প্রবেশ বন্ধ রাখা হয়। ২০২২ সালে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে মোট তিন মাস বনে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
মতামত দিন