Views Bangladesh Logo

নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই আধুনিক রাষ্ট্রের অন্যতম নির্ধারক: ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

কটি আধুনিক রাষ্ট্র গঠনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘একটি আধুনিক রাষ্ট্রের অন্যতম নির্ধারক হচ্ছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। আসুন, আমরা নারীদের প্রতি উগ্রতা, বিদ্বেষ, এবং অশ্রদ্ধামূলক সকল আচরণকে না বলি এবং এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা ব্যবস্থা সুসংহত করার জন্য আহ্বান জানাই।’

শুক্রবার সকালে (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

গত পনেরো বছরে হাজার হাজার নারী-পুরুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সেই সময়ে ওই পরিবারের নারীরা অমানবিক সংগ্রামের মুখোমুখি হয়েছেন। জুলাইতেও আন্দোলনের শুরু এই বাংলাদেশের নারীদের হাতেই। শহীদ হয়েছে আমাদের সন্তানরা, ছোট শিশুকন্যাও। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, সকলেই এই আন্দোলনের শরিক।

তিনি আশা প্রকাশ করেন, 'আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়াই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ লক্ষ্য থাকবে। লিঙ্গ, বয়স, পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিক যেন রাস্তাঘাটে চলাফেরা করতে নিরাপদ বোধ করে এমন বাংলাদেশই আমাদের কাম্য। বাড়ি থেকে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, অফিসে, সর্বত্র তাদের আত্মসম্মানকে মূল্যায়ন করা উচিত।'

বিএনপির মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আজকের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে উগ্রবাদের কোনো জায়গা নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। নারীরা আমাদের উন্নয়ন এবং অগ্রগতির অংশীদার। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আসুন আমাদের অগ্রগতি দ্রুততর করতে পদক্ষেপ নেই।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ