Views Bangladesh Logo

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন আয়োজনের জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

তিনি বলেন, চলতি বছরে সরকারের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একটি হলো বাজেট বাস্তবায়ন, অন্যটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তবে সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

সংলাপে নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নই। আমি বিএনপির সাধারণ একজন কর্মী।

তিনি জানান, ছাত্রদলের রাজনীতির সময় থেকে তারেক রহমানের সঙ্গে তার রাজনৈতিক পরিচয়। বগুড়ার রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে তারেক রহমানের সঙ্গে দেখা ও যোগাযোগ হয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে রাজনৈতিক সহকর্মী হিসেবেই তাদের পরিচয় বেশি বলে উল্লেখ করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ