Views Bangladesh Logo

যুদ্ধে দুবাইয়ে আটকা পড়লেন ইংল্যান্ড লায়ন্সের ক্রিকেটাররা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে ইরানও হামলা চালাচ্ছে, যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র আকার নিয়েছে। এই পরিস্থিতিতে ইংল্যান্ড লায়ন্স ক্রিকেটাররা দুবাইয়ে আটকা পড়েছেন।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান মিসাইল হামলা চালিয়েছে এবং দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্ট-এও আক্রমণ হয়েছে। নিরাপত্তার কারণে আবুধাবিতে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের ৫০ ওভারের দ্বিতীয় ম্যাচ বাতিল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

ইসিবি জানিয়েছে, “দলের সদস্য ও স্টাফদের সুরক্ষা ও নিরাপত্তা সর্বপ্রথম। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের নির্দেশনা মেনে চলছি।”

দুবাইয়ে আটকা পড়েছেন ২৫ জন ক্রিকেটার ও স্টাফ, যার মধ্যে আছেন কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ এবং সাদা বলের তারকা জনি বেয়ারস্টো।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ