Views Bangladesh Logo

চাহিদা বেড়ে তেলের চাপ, অতিরিক্ত না নেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকলেও হঠাৎ চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাময়িক সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মজুত পর্যাপ্ত থাকায় আতঙ্কের কোনো কারণ নেই।

মন্ত্রী সবাইকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়ে বলেন, স্বাভাবিক চাহিদা অনুযায়ী তেল নিলে সরবরাহ ব্যবস্থায় কোনো সমস্যা হবে না এবং সবাই তাদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি পাবেন।

তিনি আরও জানান, জ্বালানি তেলের দাম নির্ধারণের বিষয়টি এনার্জি রেগুলেটরি কমিশনের আওতায় পড়ে। তবে সরকার এখন পর্যন্ত তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।

এর আগে সোমবার মন্ত্রী বলেন, ঈদের কারণে টানা দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ