Views Bangladesh Logo

সৎ কাজে উৎসাহিত ও অসৎ কাজে নিরুসাহিত হলে প্রত্যাশিত দেশ গড়ে উঠবে: তারেক

 VB  Desk

ভিবি ডেস্ক

মরা যদি নিজেদের সৎ কাজে উৎসাহিত এবং অসৎ কাজে নিরুসাহিত হই তাহলে প্রত্যাশিত সমাজ ও দেশ ধীরে ধীরে গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসুন, দেশের প্রতিটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, এ জন্য রমজানে আল্লাহর দরবারে এই প্রার্থনা করি।

রোববার (২ মার্চ) রমজানের প্রথম দিনে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়নরত এতিম শিক্ষার্থী ও ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার আয়োজন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফার্মগেট ইসলামি মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। ইফতার শুরুর আগে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনায় করেন জাতীয়বাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন।

ওলামা-মশায়েখদের উদ্দেশে তারেক রহমান বলেন, খিষ্টান সম্প্রদায় সারা বিশ্বের বড়দিন একই দিনে পালন করে। তাই আমরা চিন্তা বা আলোচনা করে দেখতে পারি কিনা, বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করতে পারি কি না। বর্তমানে বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা তা চিন্তা করতে ওলামা-মাশায়েখদের প্রতি অনুরোধ জানান তিনি।

ইফতারে অংশ নেওয়া এতিম ও ওলামা-মশায়েখদের দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, রমজান আমাদের শেখায় সংযম হতে, রমজান আমাদের শেখায় কিভাবে ধৈর্যশীল হতে হয়, রমজান আমাদের শেখায় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু, সুবানবাগ মাজে মসজিদ খতিব ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ওয়ালী উল্লাহ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মসজিদ খতিব মুফতি মহিউদ্দিন ও মিরসরাই দরবার শরিফ সুফী আব্দুল মোমেন নাছেরী।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনি ও জন গোমেজ প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ