২০০ কোটির দোড়গোড়ায় ইমরান হাশমির 'আওয়ারাপান ২'
সিনেমা হলগুলোতে দারুণ ব্যবসা বজায় রেখে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলিউড অভিনেতা ইমরান হাশমি অভিনীত সিনেমা 'আওয়ারাপান ২'। মুক্তির ১০ম দিনে এসে মাইলফলকটি স্পর্শ করতে চলচ্চিত্রটির প্রয়োজন আর মাত্র ৭ কোটি ২০ লাখ রুপি।
ভারতে দ্বিতীয় রবিবারে সিনেমাটির আনুমানিক আয় দাঁড়িয়েছে ৮.৭৫ কোটি রুপি (নেট)। ফলে দেশটির অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির মোট নেট আয় পৌঁছেছে কোটি ২৫ লাখ রুপিতে, যার গ্রস আয় এখন ১৬২ কোটি ৫০ লাখ রুপি।
আন্তর্জাতিক পরিমণ্ডলেও 'আওয়ারাপান ২' একই ধরনের সাফল্য ধরে রেখেছে। ১০ম দিনে দেশের বাইরে থেকে আরও ১ কোটি ৫০ লাখ রুপি যুক্ত হয়ে সিনেমাটির মোট ওভারসিজ গ্রস আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৩০ লাখ রুপি। এতে করে বিশ্বব্যাপী চলচ্চিত্রটির সর্বমোট গ্রস আয় গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১৯২ কোটি ৮০ লাখ রুপিতে।
দ্বিতীয় সপ্তাহে পা দিয়ে প্রথম শুক্রবারে আয় কিছুটা শ্লথ থাকলেও সাপ্তাহিক ছুটির দিনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সিনেমাটি। গত শুক্রবার ৫ কোটি ৭৫ লাখ রুপি আয়ের পর শনিবার আয় বাড়ে প্রায় প্রায় ৪৩ দশমিক ৫ শতাংশ, যা গত শুক্রবার ৫ কোটি ৭৫ লাখ রুপি আয়ের পর শনিবার তা প্রায় ৪৩ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮ কোটি ২৫ লাখ রুপিতে। দ্বিতীয় উইকেন্ডে এমন ধারাবাহিক সাফল্যের কারণে ২০২৬ সালের শীর্ষ সফল হিন্দি সিনেমাগুলোর তালিকায় নাম লেখায় ছবিটি।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত দর্শকপ্রিয় 'আওয়ারাপান' চলচ্চিত্রের এই সিক্যুয়েলটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। আগের মতো এতেও আবেগঘন অভিনয়ে দর্শকদের মন জয় করছেন ইমরান হাশমি। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।
ছবিটির ধীরগতির প্রথমার্ধ, আনুমানিক গল্পের মোড় ও খলচরিত্র নিয়ে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ইমরান হাশমির অভিনয় সর্বমহলে প্রশংসিত হয়েছে। পুরোনো স্মৃতি, পরিচিত সুর ও নতুন আবেগময় গল্পের মিশেলই বক্স অফিসে এই সাফল্যের প্রধান কারণ হিসেবে কাজ করছে।
মতামত দিন