৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ কর্মকর্তা-কর্মচারীদের
৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে সচিবালয়ের ভেতরে এ কর্মসূচি পালন করা হচ্ছে ‘কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’ ব্যানারে।
জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য চাপ সৃষ্টি করতেই মূলত তারা এ কর্মসূচি পালন করছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সচিবালয়ে প্রবেশে সব পথ বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া এ কর্মসূচি ঘিরে সচিবালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে