এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কন্টেইনার পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কন্টেইনার পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে এ ঘটনা ঘটে। নিহত শামীমের বাড়ি নরসিংদীর রায়পুরার সাদাঘর কান্দিতে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, তেজগাঁওয়ে তেজকুনীপাড়া রেল কলোনি সংলগ্ন বিজয় সরনী ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মাঝে ক্রেন দিয়ে কনটেইনার সরানোর সময় ক্রেন থেকে সেটি নিচে পড়ে যায়। এ ঘটনায় কন্টেইনারের নিচে চাপা পড়ে শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিক নিহত হন।
ওসি আরও জানান, এ ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগ (২৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে