সংবিধান সংস্কারের প্রস্তাব, দ্বিতীয় কক্ষ সংসদ চায় বিএনপি
দ্বিকক্ষ সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদে সীমাবদ্ধ করে রাখার প্রস্তাবসহ সংবিধানের ৬২টি জায়গায় দলীয় প্রস্তাবনা তুলে ধরল বিএনপি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদে সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় তাদের পক্ষ থেকে এ প্রস্তাবনা জমা দেয়া হয়।
পরে এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিএরপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে উপ-প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি, সংসদে দ্বিতীয় কক্ষের ভূমিকা প্রতিষ্ঠা এবং গণভোটের বিধান প্রবর্তন করা।
এ সময় ‘ক্ষমতার ভারসাম্য’-এ ধারণার ওপর জোর দেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে