Views Bangladesh Logo

আলোচনা ও ঐক্যে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

লোচনা ও ঐক্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দেশে ফেরেন বিএনপির এই শীর্ষনেতা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে।

গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। গত বছরের ১ সেপ্টেম্বর তারা সর্বশেষ সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসার জন্য।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপির মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর থেকে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করাচ্ছেন তিনি।

দলীয় সূত্র জানায়, বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিটি প্রধান উপদেষ্টা কাছে আবারও উস্থাপন করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ