১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন সম্পন্ন হবে।
আইন উপদেষ্টা বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। গেজেট নোটিফিকেশনের পর দ্রুত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে, এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে।
উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে