ফেব্রুয়ারিতে নির্বাচন জনগণের অধিকার নিশ্চিত করবে: তারেক রহমান
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন জনগণের রাজনৈতিক অধিকার আদায়ে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটিকে দলের চলমান আন্দোলনের মূল লক্ষ্য বলেও অভিহিত করেন তিনি।
‘চব্বিশের জুলাই-আগস্টের গণআন্দোলনের লক্ষ্য ছিল, নাগরিকদের রাজনৈতিক অধিকার সম্পূর্ণ পুনরুদ্ধার। তাই যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে’- বলেন তিনি।
রোববার (১০ আগস্ট) লন্ডন থেকে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়াল বক্তব্যে চলমান রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারেক রহমান।
১৫ বছর পরে বিএনপির মহানগর সম্মেলনটি হয় নগরীর মাদ্রাসা রোডের ঈদগাহ মাঠে। সাতটি সাংগঠনিক থানা এবং ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলর-পর্যবেক্ষক, নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিসহ হাজার হাজার নেতাকর্মী সম্মেলনে অংশ নেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে