Views Bangladesh Logo

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধা পথচারীর মৃত্যু

বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম নামের সেই বৃদ্ধা পথচারী মারা গেছেন। দুর্ঘটনায় আহত হবার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মৃত নিজাম উদ্দিন।

এর আগে সকালে পুলিশ জানিয়েছিল, দুর্ঘটনার পর আহত ফিরোজা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় পথচারী ফিরোজাকে ধাক্কা দিয়ে সেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তখন গাড়িটি সড়কের পাশের জমিতে গিয়ে পড়ে।

আরও জানা গেছে, স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়াও এই ঘটনায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তা স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, ফিরোজা বেগমের লাশ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ