Views Bangladesh Logo

রাঙামাটিতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের লক্ষ্মী বিলাস চাকমা ওই এলাকার মৃত ধরনাচাষ্য চাকমার ছেলে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বরাতে জানা গেছে, লক্ষ্মী চাকমার বাড়ি পাহাড়ের পাদদেশে। মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন লক্ষ্মী বিলাস চাকমা। এ সময় হঠাৎ তার ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘খবর পেয়েই আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সেখানে পৌঁছালে বিস্তারিত তথ্য জানা যাবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ