Views Bangladesh Logo

কক্সবাজারে নিজ ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নিজ ঘর থেকে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল হক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঈদগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৃদ্ধ নুরুল হক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ