চট্টগ্রামে ছেলের হাতে বাবা-মা খুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী ৫৫ বছর বয়সি কল্পনা দাশ। তাদের ছেলের নাম রমি দাশ গুপ্ত।
এ ব্যাপারে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন হয়েছেন। খবর পেয়ে আমরা ছেলেকে আটক করেছি। কেন মা-বাবাকে সে খুন করেছে সেটা জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানাতে পারব।’
তিনি আরও বলেন, নিহত দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন