হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। এর মধ্যে দুজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৪ জনের এবং হাম-সন্দেহজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫ জন এবং সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। এ পর্যন্ত হাম-সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন, যাদের মধ্যে ১০ হাজার ৪৯৬ জন ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে