Views Bangladesh Logo

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭টায়

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা। এদিন সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জামাতে অংশগ্রহণকারী সব মুসল্লিকে অজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসতে হবে।

এছাড়াও নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য মুসল্লিদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ