Views Bangladesh Logo

ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, সব বাস কোম্পানি নির্ধারিত ভাড়া নিচ্ছে। কয়েকটি পরিবহন কিছুটা কম ভাড়া নিচ্ছে। পুলিশ বুথ আছে, কেউ বাড়তি ভাড়ার অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলোও সময়মতো ছুটছে, কোনো ভোগান্তি নেই।

মন্ত্রী আরও বলেন, সার্বিকভাবে যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের সমস্যা দেখা যায়নি।

জ্বালানি তেলের বিষয়ে তিনি জানান, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। গতকাল যমুনা সেতু দিয়ে ৩২ হাজার গাড়ি বেশি যাত্রা করেছে এবং তারা তেল পেয়েছে। গণপরিবহনে তেলের ঘাটতি নেই এবং কেউ তেল না পেলে অভিযোগ করতে পারবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ