নিরাপত্তাজনিত কারণে কুয়েতে রাষ্ট্রদূতের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বাতিল
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সরকারি বাসভবন ‘বাংলাদেশ হাউসে’ প্রতি বছরের মতো আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এবার স্থগিত করা হয়েছে।
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কুয়েত সরকারের আরোপিত নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১৮ মার্চ) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর ঈদুল ফিতরের দিন রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে চলমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে কুয়েত সরকার ঈদের ছুটিতে সব ধরনের জনসমাগমমূলক আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এর মধ্যে নাট্যানুষ্ঠান, কনসার্ট, বিবাহ অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনও রয়েছে।
এই পরিস্থিতিতে ‘বাংলাদেশ হাউসে’ এবারের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। এ জন্য দূতাবাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে