Views Bangladesh Logo

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন: অর্থমন্ত্রী

পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ দেশবাসীর জন্য খানিকটা ভিন্ন ও আনন্দময় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার সকালে নগরীর দারুছ সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সবাইকে ঈদ মোবারক। আমাদের সকলের জন্য আজকের আনন্দ আলাদা, কারণ দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আমরা সবাই মালিকানা ফিরে পেয়েছি এবং স্বাধীনভাবে কথা বলার, চলাফেরা করার সুযোগ পাচ্ছি।

অর্থমন্ত্রী আরও বলেন, মুক্ত মানুষ ছাড়া ঈদের আনন্দ আসে না। এবারের আনন্দটা তাই একটু ভিন্ন। আশা করি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের এই ধারাকে অব্যাহত রাখা হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা।

ঈদ জামাতে অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছেলে ও বিএনপি নেতা ইসরাফিল খসরু এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ