Views Bangladesh Logo

মন্ত্রী হওয়ার ডাক পেলেন এহসানুল হক মিলন

তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হবার ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটু আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি কল করেছিলেন। স্যার শপথ অনুষ্ঠানে থাকায় আমি কল রিসিভ করেছি। তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ