Views Bangladesh Logo

ইসরায়েলে ফ্লাইট বাতিল করল ইজিপ্টএয়ার

 VB  Desk

ভিবি ডেস্ক

ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে সংঘর্ষের কারণে মিশরের জাতীয় বিমান সংস্থা ইসরায়েলে তাদের ফ্লাইট স্থগিত করেছে বলে জানিয়েছেন কায়রো বিমানবন্দরের কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কায়রো ও তেল আবিবের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইজিপ্টএয়ার সাধারণত তেল আবিবের ঠিক বাইরে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিনের মতো সোমবারও একটি ফ্লাইট পরিচালনা করে।

প্রসঙ্গত, ইসরায়েলি এক গণমাধ্যমের খবরে বলা হয়, গাজায় ক্ষমতাসীন হামাস জঙ্গি গোষ্ঠীর নজিরবিহীন হামলার পর অনেক বিমান সংস্থা ইসরায়েল থেকে ফ্লাইট স্থগিত করেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ