নির্বাচনী বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দলটিকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মিশর দূতাবাস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বার্তায় বলা হয়, বাংলাদেশের জনগণ সফলভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন করায় তাদেরও অভিনন্দন জানানো হচ্ছে। এ নির্বাচন দেশের মানুষের ইচ্ছা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে বলেও উল্লেখ করা হয়।
মিশর জানায়, নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী। দুই ভ্রাতৃপ্রতিম দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করা, পাশাপাশি উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে বার্তায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে