Views Bangladesh Logo

দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মিসর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানের দুই স্ত্রী ছুটি কাটাতে গিয়ে প্রকাশ্যে মারামারিতে জড়িয়েছেন। ঘটনাটি থামাতে গিয়ে হাসান নিজেও জ্ঞান হারিয়েছিলেন বলে খবর প্রকাশ করেছে আল আরাবিয়া। তবে তাঁর আইনজীবী দাবি করেছেন, অজ্ঞান হওয়ার খবরটি গুজব।

উত্তর মিসরের পর্যটন এলাকা পোর্তো মারিনার একটি হোটেলে হাসানের প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়ি ও দ্বিতীয় স্ত্রী দিনা ‘ড্যান অ্যাডাম’ মোস্তফার মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুজন একে অপরের চুল ধরে মারামারি শুরু করেন। হোটেলকর্মী ও পরিবারের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে দুজনই আহত হন।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুই স্ত্রীর প্রকাশ্য সংঘর্ষে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন হাসান। তাদের থামাতে গিয়ে একপর্যায়ে তিনি জ্ঞান হারান। তবে স্কাই নিউজ আরাবিয়াকে তাঁর আইনজীবী জানিয়েছেন, হাসান সুস্থ আছেন এবং অজ্ঞান হওয়ার খবর সত্য নয়।

এদিকে ঘটনার পর প্রথম স্ত্রী হোয়াইদাকে তালাক দিয়েছেন হাসান। কায়রোর একটি রেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে বিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেন তিনি। তাঁদের দীর্ঘদিনের দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে।

হাসান ২০১৫ সালে হোয়াইদার সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় ড্যান অ্যাডামকে বিয়ে করেন। ২০২২ সালে কিছুদিন তাঁদের সম্পর্কের অবনতি হলেও পরে তা স্বাভাবিক হয়। এবার পোর্তো মারিনার ঘটনার পর সম্পর্কটি আবার ভেঙে গেল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ