Views Bangladesh Logo

শিল্পকলায় নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে ডিম ছুড়ে মারলো অজ্ঞাতরা

 VB  Desk

ভিবি ডেস্ক

‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী চলাকালীন বন্ধ করার প্রতিবাদে নাট্যকর্মীদের সমাবেশে একদল অজ্ঞাত ব্যক্তি ডিম ছুড়ে মারে। সমাবেশে হামলার পর ঘটনাস্থলে আসেন যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের শেষের দিকে নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের বক্তব্য চলছিল। এসময় সমাবেশে ডিম ছোড়া হয়।

সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। শিল্পকলা একাডেমির প্রবেশদ্বারের মুখে সমাবেশে শ খানেকের বেশি নাট্যকর্মী অংশ নেন।

এ ঘটনার প্রতিবাদে ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ