Views Bangladesh Logo

জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে: তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। তার মতে, এর পেছনে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরের কিছু ব্যক্তির সংস্কার প্রক্রিয়ায় কোনো গোপন এজেন্ডা থাকতে পারে।

তারেক রহমান বলেন, ‘মনে হচ্ছে পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজনে দীর্ঘসূত্রতা শুরু হয়ে গেছে অথবা চলছে। নির্বাচনের ভবিষ্যৎ তথাকথিত ন্যূনতম সংস্কার এবং সর্বাধিক সংস্কারের উদ্ভাবনী শর্তের চক্রে আটকা পড়েছে’।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির তিন সংগঠনের তারুণ্যের মহাসমাবেশে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, ‘মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরের কিছু ব্যক্তির সংস্কারের নামে সময় আটকে রাখার পেছনে কোনো গোপন এজেন্ডা থাকতে পারে।

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর মাস উপলক্ষে আয়োজিত এ মহাসমাবেশে যোগ দেন ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ​​ফরিদপুর বিভাগের তরুণ-যুবকরা। ছিলেন বিএনপির নেতাকর্মীসহ হাজার হাজার মানুষও।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ