Views Bangladesh Logo

টিকিট সিন্ডিকেট দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিশেষ করে টিকিট সিন্ডিকেট দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ঢাকায় মন্ত্রণালয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ বাস্তবায়নে আইএটিএর কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে আইএটিএ।

বৈঠকে আইএটিএর পক্ষ থেকে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, পরিবেশ সুরক্ষায় বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাস-সংক্রান্ত পৃথক ধারা সংযোজন করা হয়েছে। এছাড়া টেকসই এভিয়েশন ফুয়েল ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আকাশপথে অপরাধ দমনে মন্ট্রিল প্রোটোকল-২০১৪ গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে দেশের পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক বিমান সংযোগ সম্প্রসারণ এবং বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধিতে সরকার ও আইএটিএর ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ