শিক্ষাবিদ প্রফেসর যবদুল হক আর নেই
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক শিক্ষাবিদ প্রফেসর যবদুল হক মারা গেছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা ৩৩ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুই দফায় করোনা আক্রান্ত হওয়ার ফলে ফুসফুসজনিত রোগে ভুগছিলেন তিনি।
মারা যাওয়ার কয়েক দিন আগে প্রফেসর যবদুলকে রামেকে ভর্তি করা হয়। তারপর থেকে আইসিইউতে ছিলেন তিনি। সোমবার থেকে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়।
মরহুম এই শিক্ষাবিদ সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ এবং রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল ছিলেন। সারা দেশে ও দেশের বাইরে বিভিন্ন পর্যায়ে তার অসংখ্যা ছাত্রছাত্রী রয়েছে।
মতামত দিন