Views Bangladesh Logo

ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান একটানা দীর্ঘ সময় বন্ধ ছিল।

গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি চলে ২৫ মার্চ পর্যন্ত। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় ছুটির মেয়াদ আরও দীর্ঘ হয়।

এছাড়া মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ক্লাস বন্ধ ছিল। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয় ৮ মার্চ থেকে।

সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে আগামীকাল থেকে পুনরায় খুলবে এবং নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে।

দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠঘাটতি পুষিয়ে নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ১০টি শনিবার টানা ক্লাস চালু থাকবে, যাতে নির্ধারিত পাঠ্যসূচি সময়মতো শেষ করা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ