টানা ৩ দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান
বাংলাদেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রোববার (১২ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে বলে বার্ষিক একাডেমিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী জানানো হয়েছে।
বিজু/বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) থেকে আবার ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ছুটির সময়সূচি অনুযায়ী, ১২ এপ্রিল বিজু/বৈসাবি উদযাপন, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পালিত হবে—যা জাতীয় সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান হিসেবে স্বীকৃত।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যেই এই ছুটির বিষয়ে নোটিশ জারি করেছে।
নোটিশগুলোতে বলা হয়েছে, সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই তিন দিনের মধ্যে সব ধরনের একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কাজ বন্ধ থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে