Views Bangladesh Logo

‘শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে’

 VB  Desk

ভিবি ডেস্ক

শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া বুদ্ধিমানের কাজ হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার জন্য প্রথমে মসৃণ একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে।’

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রধান উদ্বেগের বিষয় হলো এইচএসসি পরীক্ষা। গত ২৫ জুলাইয়ের নির্ধারিত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ সময় পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলেও জানান তিনি।

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই এক প্রজ্ঞাপনে অনিবার্য কারণবশত ২১,২৩ এবং ২৫ তারিখের নির্ধারিত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়টি জানায় শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই থেকে ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ