সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে এবং বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ছয় দিন ক্লাস হবে— তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে। জোড়-বিজোড় দিন অনুযায়ী অনলাইন ও অফলাইন ক্লাস ভাগ করা হবে। ব্যবহারিক ক্লাস সশরীরে নিতে হবে। অফলাইন ক্লাসেও শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
ঢাকা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত আসে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার জরুরি সভা ডাকা হয়েছে।
এ সিদ্ধান্ত কেবল ঢাকাসহ শহর এলাকার জন্য প্রযোজ্য হবে কি না, তা আলোচনার পর জানাবে মন্ত্রণালয়। ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে সিদ্ধান্তে প্রয়োজনীয় সংশোধন আনা হবে বলেও জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে