শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির জন্য শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়
বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করেছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না।
মঙ্গলবার “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধিমালা–২০২৪” পর্যালোচনা সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এন এম এহসানুল হক মিলন। আর সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে