Views Bangladesh Logo

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর ‘গায়েবানা জানাজা’

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রতীকী ‘গায়েবানা জানাজা’ আদায় করেছেন। একই সঙ্গে তারা চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানান।

মঙ্গলবার নগরের ষোলশহর এলাকায় এ কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী। এ সময় তারা পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক বন্যা ও দুর্যোগ পরিস্থিতিতে দেশের অনেক অঞ্চলের পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে গেলে বিশেষ করে বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবেন। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে নতুন সূচি ঘোষণার দাবি জানান তারা।

একপর্যায়ে শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে শিক্ষামন্ত্রীর ‘গায়েবানা জানাজা’ আদায় করেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

এদিকে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাইয়ের পরীক্ষার পুনঃআয়োজন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই দিন জাতীয় সংসদে বক্তব্য দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তার ব্যক্তিগত মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ