Views Bangladesh Logo

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষা চলাকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

রাজশাহী জেলা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা আরা চৌধুরী এবং বোর্ডের অধীন বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সচিবরা।

সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এ বছর বোর্ডের অধীন আটটি জেলার ২০৮টি কেন্দ্রে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবারও শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ